কেশবপুরে নদী ও খাল খনন কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ ইসমাত আরা সাদেক
নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৩ মে।
সোমবার দিনব্যাপী কেশবপুরের জলাবদ্ধতা নিরসনের জন্য নদী ও খাল খনন কাজের পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ ইসমাত আরা সাদেক। জলাবদ্ধতা নিরসনের জন্য প্রায় ৫০ কোটি টাকার নদী ও খাল খননের কাজ চলছে।
জানা গেছে, চলতি বছরে ওই প্রকল্পের তিনটি নদী ও আটটি খাল খনন করা হবে। সোমবার সকালে ইসমাত আরা সাদেক কেশবপুরের বুড়ুলিয়া, পাথরা, মঙ্গলকোট, গৌরিঘোনা, কাশিমপুর এলাকার বিভিন্ন জায়গায় নদী ও খাল খননের কাজ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানূর রহমার ও সহকারী শিক্ষা অফিসার সাঈদ উপস্থিত ছিলেন। এ সময় তিনি স্থানীয় জনগনের সাথে বলে তাদের সার্বক খোঁজ খবর নেন।
পানি উন্নয়ন বোর্ড জানায়, দীর্ঘ দিনের জলাবদ্ধতা নিরসনের জন্য কেশবপুরের সকল খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে শ্রী নদীর সংযোগ বুড়লিয়া, পাথরা খাল ও ভদ্রা নদীর খনন কাজর শুরু করা হয়েছে। খাল ও নদীর বুক উচুঁ হয়ে যাবার কারনে বৃষ্টির পানি বেরুতে পারত না। খাল ও নদী খননের ফলে পানি সরতে পারবে এবং জলাবদ্ধতা নিরসন হবে।
