কৃষক ধান নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। যে কোন সময় বৃষ্টি হতে পারে। সেজন্য কৃষকদের ঘুম হারাম হয়ে গেছে। মাথার ঘাম পায়ে ফেলে ধানের চারা রোপন থেকে চাষীরা সীমাহীন কষ্ট করে ধান চাষ করেছেন। ফলনও হয়েছে বাম্পার। যদিও ন্যায্য দাম কৃষকরা পাচ্ছেন না। এক মন ধান বিক্রি করেও একটি মুজরীর দাম হচ্ছে না। একজন মুজুরের দাম ৭শ' টাকা! সেখানে এক মন ধানের দাম ৬শ' থেকে সাড়ে ৬শ' টাকা। ধারদেনা করে চাষ করা ধান যাতে ঝড় বৃষ্টিতে নষ্ট না হয় সেজন্য কৃষকরা দিনরাত ধান কেটে বাড়ি নিয়ে তা ঝেড়ে ঘরে তোলার জন্য মরিয়া হয়ে কাজ করছেন।
কবির হোসেন
কেশবপুর।
