কবির হোসেন ।। কেশবপুরে হনুমানের বসবাস আবহমানকাল থেকে। এক সময় কেশবপুরে প্রচুর বনবাদাড় ছিল। সে সময় হনুমান বনে বসবাস করত। খাদ্যও পেতো গাছগাছালি থেকে। ৮০' দশক থেকে বন উজাড় হতে থাকে! নিরুপায় হয়ে হনুমান পেটে জ্বালা নিবারন করতে লোকালয়ে চলে আসে! কিন্তু মানুষের সাথে মিশে তাদের কোন লাভ হয়নি। যদিও মানুষ তাদের তেমন ক্ষতি করে না। তবে দিনে দিনে খাদের খাবারের অভাব দেখা দেয়। বর্তমানে তারা খাদ্যের অভাবেই বিলীন হতে চলেছে।