আমাদের জীবন তো এমনই! সকল আশা একটা সময়ে বিলীন হয়ে যায়! যতো শক্ত হাতেই হাল ধরি না কেন হালে পানি না পেলে নৌকা চলে না! সৎ আর সততাও এই সময় শুধু মূল্যহীনই নয় বরং ক্ষতিকর হয়ে জীবনের দিকেই আঙ্গুল উঠায়। নিজেকে আধুনিক করে তোলারও কোন সুযোগ থাকে না! বড্ড অসহায়ের মতো মৃত্যুকে আলিঙ্গনের প্রহর গোনা ছাড়া আর কি বা উপায় থাকে!?