মানবঢালে নামাজ আদায়




দিল্লির রাস্তায় শুক্রবার অস্ত্র হাতে আধাসামরিক পুলিশকে টহল দিতে দেখা গেছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও রাস্তাঘাটে কাঁচের ভাঙ্গা টুকরা, ভাঙ্গা পাথর এবং অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে ছিল। মুস্তফাবাদ এলাকার প্রধান মসজিদের বাইরে ডজনখানেক হিন্দু স্বেছাসেবী দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। দিল্লির যেসব এলাকায় ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা হয়েছিল এটি তার অন্যতম। নামাজের পর দ্রুত ওই এলাকা ছেড়ে যাওয়ার জন্য মুসল্লিদের তাগাদা দিতে দেখা গেছে স্বেচ্ছাসেবীদের। মসজিদের ইমাম মুসল্লিদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এখন পরীক্ষার সময়। এসময় আমাদের ধৈর্য্য ধরে থাকতে হবে।’