একসাথে ছয় থানার ওসির বদলি


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) আওতাধীন সব (ছয়) থানার অফিসার ইনচার্জকে (ওসি) একসঙ্গে বদলি করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) তাদের স্থলে নতুন ছয়জনকে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত ছয় ওসি হলেন- কোতোয়ালি মডেল থানায় এস এম আবু ফরহাদ, দক্ষিণ সুরমায় মনিরুল ইসলাম, শাহপরান (রহ.) থানায় সৈয়দ আনিসুর রহমান, জালালাবাদে নাজমুল হুদা খান, বিমানবন্দরে খান মুহাম্মদ মাইনুল জাকির ও মোগলাবাজার থানায় মো. শামসুদ্দোহা।

কোতোয়ালি থানায় মোহাম্মদ সেলিম মিঞা, দক্ষিণ সুরমায় আক্তার হোসেন, শাহপরানে আব্দুল কাইয়ুম চৌধুরী, জালালাবাদে অকিল উদ্দিন আহমদ, বিমানবন্দর শাহাদাত হোসেন এবং মোগলাবাজার থানায় সাহাবুল ইসলাম অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্বে ছিলেন। 

উপকমিশনার বলেন, ‘পুলিশ সদর দফতরের নির্দেশে এসএমপির সব থানার ওসিদের গত সপ্তাহে বদলি করা হয়েছে। নতুন যে ছয়জন দায়িত্ব পেয়েছেন, তারা প্রথমে পুলিশ সদর দফতরের নির্দেশে এসএমপিতে যোগদান করেন। এরপর পুলিশ কমিশনার নিশারুল আরিফ তাদের ছয় থানায় পদায়ন করেন। সুত্র-জুমবাংলা নিউজ। ভিজিট করুন

রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ থাকলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারে