যশোরের কেশবপুরে জাতীয় পার্টির আয়োজনে দোয়া ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় শহরের গাজীর মোড় অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ আব্দুল মজিদের সভাপতিত্বে পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্টপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সুস্থ্যতা কামনা করে এ দোয়া অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমীন খান, পৌর সভাপতি আবু আক্কাস দাদ্দেত, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রতন, পৌর যুব সংহতির সভাপতি আবু বককার সিদ্দীক, উপজেলার যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রমূখ। দোয়া পরিচালোনা করেন হাফেজ মাওঃ জিল্লুর রহমান।
সোহেল পারভেজ
কেশবপুর
সোহেল পারভেজ
কেশবপুর
