
কেশবপুরে রমাজান ফুড সামগ্রী প্রগ্রাম-২০১৯ উপলক্ষে আমেরিকার হেল্পিং হ্যান্ড ফর ওয়েল ফেয়ার এন্ড ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায় ছওয়াব ও উন্নয়ন কেশবপুরের বাস্তবায়নে দুঃস্থ্য, অসহায়, এতিম, প্রতিবন্ধী, বিধবা ও ছিন্নমূল ২৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চাউল, ডাউল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন ও মসলা করা হয়েছে।
উন্নয়নের পরিচালক আব্দুর রহিম উপজেলার আগরহাটি আশ্রয়কেন্দ্রে এবং মঙ্গলকোট উন্নয়ন অফিস প্রাঙ্গনে ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সেবা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস এম কোরবান আলী, সমাজসেবক শওকত আলী গোলদার, আবুল বাসার, আলহাজ্ব কুতুব উদ্দীন খান ও ছওয়াব প্রতিনিধি মোহাম্মদ সুজাদ।
সোহেল পাভেজ
কেশবপুর
