কেশবপুর উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান ওয়াহিদ সাদিক


নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৪ ফেব্রুয়ারি।
যশোর-৬ কেশবপুর আসন থেকে উপনির্বাচন করতে চান চিত্র নায়িকা শাবানার স্বামী চলচিত্র প্রয়োজক ওয়াহিদ সাদিক। মঙ্গলবার দুপুরে তিনি কেশবপুরের বড়েঙ্গা গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা করেন।
সাংবাদিকদের তিনি জানান, গত নির্বাচনে আমি পারিবারিক অনুরোধে আমার দূরসম্পর্কের আত্নীয় ইসমাত আরা সাদেকের কারনে নির্বাচন করিনি। কিন্তু তিনি এলাকার কোনই উন্নয়ন করেননি। সাদেক সাহেব মারা যাবার পর কোন উন্নয়ন হয়নি কেশবপুরে। গত ৪/৫ দন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে নির্বাচন করার অনুমতি নিয়ে আজ থেকে এলাকায় নির্বাচনী কাজ শুরু করছি। আমি শতভাগ নিশ্চিত দলীয় মনোনয়ন পাবার ব্যাপারে। আমি নির্বাচিত হয়ে কেশবপুরের উন্নয়নমূলক কাজ করব। নির্বাচনের জন্য আমি আমেরিকা থেকে চলে আসব। আমেরিকার পাসফোর্ট সারেন্ডার করব। আমি গুলশান এলাকার ভোটার তবে দলীয় কোন পদে নেই। এখন আমি এলাকার উন্নয়ন করতে চাই। উন্নয়নের জন্য কেশবপুরের আওয়ামী লীগ আমার সাথে থাকবে বলে আশা করি। নির্বাচিত হলে আমি এলাকার উন্নয়ন ও দূর্নীতি বন্ধ করব। এসময় ওয়াহিদ সাদিকের সাথে চিত্র নায়িকা শাবানা উপস্থিত ছিলেন।
অপরদিকে গত শনিবার সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এ এস এইচ কে সাদেক ও সদ্য প্রয়াত সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মেয়ে নওরীণ সাদেক স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে কেশবপুরের কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করে অনুষ্ঠানিকভাবে তিনি নৌকা মার্কায় নির্বাচন করার ইচ্ছা ঘোষনা করেন। তিনি বলেন, আমার পিতামাতা কেশবপুরের অনেক উন্নয়ন করেছেন। তাদের অসমাপ্ত কাজ করতে আমি কেশবপুরবাসির পাশে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কেশবপুরবাসির পাশে থাকার সুযোগ দিবেন বলে আমি আশা করি।
উল্লেখ্য, কেশবপুরের বর্তমান সংসদ ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে কেশবপুর সংসদীয় আসন শূন্য ঘোষনা করা হয়েছে। যে কারনে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
কবির হোসেন
কেশবপুর
০১৭১১-২৫০৩৫৬