নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৫ ফেব্রুয়ারি।
বুধবার বিকেলে কেশবপুর যুগলীগের উদ্যোগে উপনির্বাচনে দলীয় মনোনয়নের দাবিতে মিছিল সমাবেশ করা হয়েছে। যশোর-৬ কেশবপুর আসন থেকে উপনির্বাচনে সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এ এস এইচ কে সাদেক ও সদ্য প্রয়াত সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মেয়ে নওরীণ সাদেকের মনোনয়নের দাবিতে যুবলীগ এই বিশাল শোডাউন করে। তারা প্রায় ৫ হাজারের বেশী জনতার একটি বিশাল মিছিল উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবারও অফিসের সামনে এসে শেষ করে। মিছিল শেষে সেখানে এক সমাবেশ করা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে উপজেলা যুবলীগের আহবায়ক শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের এ্যাডভোকেট মিলন মিত্র, মফিজুর রহমান, কবির হোসেন, আমজাদ হোসেন, গোলাম কিবরিয়া মনি, যুগলীগের যুগ্মআহবায়ক আবু সাঈদ লাভলু, ছাত্রলীগের আহবায়ক খন্দকার আব্দুল আজিজ প্রমুখ। বক্তারা কেশবপুরের উন্নয়নের জন্য সদ্য প্রয়াত সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মেয়ে স্থপতি নওরীণ সাদেককে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেবার দাবি করেন।
কবির হোসেন
কেশবপুর
০১৭১১-২৫০৩৫৬

