সাংবাদিক মিজানুর রহমান খান চলে গেলেন


জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান (৫৩) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শনিবার রাত থেকে তাঁকে ভেনটিলেশনে নেয়া হয়েছিল। ফুসফুসের সক্ষমতা বাড়ানোর জন্য দেয়া হয়েছিল নতুন ওষুধ। ডাক্তাররা চেষ্টা করছেন নানাভাবে তাঁকে বাঁচানোর। কিন্তু শেষ রক্ষা হলো না।