সোমবার দুপুরে কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিরল প্রজাতির কালোমুখো একটি বড় হনুমানের করুন মৃত্যু হয়েছে। উপজেলা বন বিভাগ মৃত হনুমানটি উদ্ধার করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, খাদ্যের সন্ধানে উপজেলা পরিষদের পাবলিক ময়দান সংলগ্ন একটি ভবনের ছাদে ওই হনুমানটি লাফালাফি করার সময় পাশের বিদ্যুতের তারে স্পৃৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই হনুমানটির মৃত্যু ঘটে।
পরে বন বিভাগ মৃত হনুমানটি উদ্ধার করে প্রাণি সম্পদ অফিস থেকে ময়নাতদন্ত শেষে মাটি চাপা দিয়েছে।
উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) গোলাম মোস্তফা বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে মারা যাওয়া পুরুষ (মর্দা) হনুমানটি উদ্ধার করে উপজেলা প্রাণি সম্পদ অফিস থেকে ময়নাতদন্ত শেষে মাটি চাপা দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি মাসে ২টি হনুমান বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে।

