কেশবপুরে সরকারি জায়গায় ঈদগাহ নির্মাণের অভিযোগে দুই ব্যক্তির কারাদন্ড




নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৩১ মে।
শুক্রবার কেশবপুর পৌরসভার ৩ নং সাবদিয়া ওয়ার্ডে সরকারি নির্দেশ অমান্য করে খাস জমিতে ঈদগাহ নির্মাণ করায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তিকে কারাদন্ড প্রদান করেছে। সরকারি কর্মচারি কর্তৃক যথাযথ ভাবে জারীকৃত আদেশ অমান্য করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হক শুক্রবার দুপুরে এক ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ডবিধির ১৮৮ ধারায় ওই দুই ব্যক্তির একজনকে এক মাস ও অপর জনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সরকারি আদেশ অমান্য করে পৌরসভার ৩ নং সাবদিয়া ওয়ার্ডে মধুসড়ক সংলগ্ন খাস জমিতে শুক্রবার সকালে ঈদগাহ নির্মাণ শুরু করা হয়। এ সময় পুলিশ ঈদগাহ নির্মাণের উদ্যোক্তা সাবদিয়া ওয়ার্ডের মৃত সোলাইমান মোড়লের ছেলে আব্দুল করিম মোড়ল ও কেরামত আলী দপ্তরীর ছেলে মোরশেদ আলী দপ্তরীকে আটক করে। দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আব্দুল করিম মোড়লকে ১ মাস ও মোরশেদ আলী দপ্তরীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় কিছু ইট ও সিমেন্ট জব্দ করা হয়।

কবির হোসেন
কেশবপুর